ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শুধু আইন-আদালত দিয়ে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
X

শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চাও জরুরি।

এর আগে এ মামলার দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সবচেয়ে বড় কথা, সামাজিকভাবে যদি আমরা অপরাধ মোকাবিলা করতে না পারি, তাহলে আইন-আদালত দিয়ে সব সময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।’

তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যাতে একই ধরনের অপরাধ করতে অন্য কেউ উৎসাহিত না হয়। বিচারের অন্যতম লক্ষ্য হলো সমাজে একটি বার্তা তৈরি করা। তবে অপরাধ দমনের একমাত্র মাধ্যম বিচার নয়।

তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। আট বছরের একটি শিশুর প্রতি কেউ কুদৃষ্টি দিতে পারে, এমন বিষয় চিন্তার বাইরে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে এ ধরনের নৃশংস প্রবণতা কেন তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের বিবেচনা করা প্রয়োজন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝