ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিরলে মাদ্রাসা থেকে ৭ বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম আপডেট: ১৫.১১.২০২৬ ১১:০৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের বিরলে মাদ্রাসার একটি টয়লেট থেকে সাফায়েত হোসেন (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার পৌরশহরের কলেজ রোড এলাকার মাদ্রাতুস সুন্নাহ মাদ্রাসার টয়লেট থেকে দরজা বন্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাফায়েত হোসেন উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। প্রায় আট মাস আগে তাকে বিরল পৌরশহরের কলেজ রোডে অবস্থিত মাদ্রাতুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করানো হয়।

জানা গেছে, শনিবার রাত ৮টার পর মাদ্রাসার একটি টয়লেটের দরজা বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে সেখান থেকে সাফায়েতকে উদ্ধার করেন মাদ্রাসার মুহতামিম মোকাররম হোসেন। তিনি দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সহকারী সার্জন ডা. আনিকা লুবনা তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা সোলায়মান আলী হাসপাতালে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে জানান। এতে শিশুটির মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৪টার দিকে সাফায়েতের দাদু মাদ্রাসায় গিয়ে তাকে হাতখরচের জন্য কিছু টাকা দিয়ে যান।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

  
  এমএআর /  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝