ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাবা হত্যা মামলার পলাতক আসামি ছেলে খায়রুল গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নড়াইলের লোহাগড়ায় বাবা আফছার শেখকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি)। ঘটনার নয় দিন পর শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়রুল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত আফছার শেখের ছোট ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরে বাবা আফছার শেখের সঙ্গে খায়রুলের বিরোধ চলছিল। টাকা না পেলে তিনি বাবার সঙ্গে ঝগড়া ও দুর্ব্যবহার করতেন। বাড়ির জিনিসপত্র ভাঙচুরের ঘটনাও ঘটাতেন।

এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো বটি দিয়ে আফছার শেখকে আঘাত করেন খায়রুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে খায়রুল শেখসহ তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। পরে মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকেও গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালায় এসআরবি-৬-এর সদর কোম্পানি। এ সময় খায়রুল শেখকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বাবাকে হত্যার ঘটনায় পলাতক খায়রুলকে গ্রেপ্তারের পর শনিবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় এর আগে নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝