ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুভাষ উড়াও জয়পুরহাট শহরের চিত্রা পাড়া এলাকার সন্তোষ উড়াওয়ের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।


 এসআইএস /  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝