ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল কুরিয়ার কর্মীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:১৬ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার মেঘনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন আহমেদ সোনারগাঁও এলাকার বাসিন্দা। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। কর্মস্থলের মালামাল সরবরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন ছোটন আহমেদ। পথে মেঘনা সেতু এলাকায় একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ছোটনকে হাসপাতালে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, ছোটন একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। দুপুরে প্রতিষ্ঠানের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেঘনা সেতু এলাকায় একটি অজ্ঞাতপরিচয় বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



এইচএমআর / এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝