ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রক্তপাতহীন ও বিনা খরচে স্থানীয় সরকার নির্বাচন
‘প্রতি ইউনিয়নে ৮-১০ কোটি টাকার তহবিল গঠিত হবে’
✎ মোহাম্মাদ আরিফুল ইসলাম
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:৫১ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১১:২০ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নির্বাচন আসলেই মানুষের মাঝে একধরনের আমেজ-উত্তেজনা কাজ করে, চারদিকে সাঁঝ সাঁঝ রব ওঠে, চায়ের দোকানে চলে আড্ডা নানা আলোচনা। পক্ষান্তরে প্রার্থীদের মাঝে তৈরি হয় স্নায়বিক চাপ, যেকোনো মূল্যে জিততে-ই হবে, সাথে যুক্ত হয় বিপুল পরিমান খরচের হিসাব। স্থানীয় সরকার নির্বাচন চেয়ারম্যান/ মেম্বার পদের জন্য ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ বা তারও বেশি প্রার্থী থাকেন একেকটি ইউনিয়নে। এলাকাভেদে স্থানীয় সরকারনির্বাচনে প্রার্থীরা কয়েক কোটি টাকার-ও বেশি খরচ করে থাকেন, প্রভাব বিস্তার করতে গিয়ে ঘটে প্রানহানির মত ঘটনাও। গ্রামাঞ্চলেকালো টাকা বা পেশীশক্তির প্রভাব কিছুটা কমলেও শহরতলীতে এর মাত্রা অধিক। তাছাড়া গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলিতে কালো টাকা বা পেশীশক্তির প্রভাব ধারনার চাইতেও অনেক বেশি থাকে।

একবিংশ শতাব্দীতে আধুনিক বিশ্বে আমরা কি এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার নির্বাচন করার জন্য কয়েক কোটি টাকা খরচ ও প্রাণ বিসর্জন দিয়ে যাবো?

আমি মনে করি একটি সদিচ্ছাই আমাদের পরিশীলিত জাতীতে রূপান্তর করতে পারে। কিভাবে সম্ভব?

প্রতিটি ইউনিয়নে একটি “সামাজিক সম্প্রীতি কমিটি” গঠন করে বিনা খরচে বিনা রক্তপাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করা সম্ভব। কারা থাকবেন এই কমিটিতে? কমিটিতে ইউনিয়নের সকল সকল মসজিদের ইমাম, সকল স্কুল-কলেজ-মাদ্রাসা থেকে একজন করে শিক্ষক বা প্রধান শিক্ষক, ১০ জন গণ্যমান্য ব্যক্তি, ১০ জন শিক্ষিত তরুণ থাকতে পারেন। যেহেতু কমিটির মাধ্যমে চেয়ারম্যান, মেম্বার নির্ধারিত হবে তাই কমিটিকে স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট উপজিলার ইউএনও ও থানার ওসি সাহেব ও অন্তভুক্ত থাকতে পারেন।
কেমন হবে কমিটি?

কমিতির প্রধান হবেন ইউএনও, সদস্য সচিব হবেন ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তি, কমিটির অন্য সদস্যগণ হবেন যথাক্রমে; ১০ জন মসজিদের ইমাম / আলেম (ইউনিয়নের সকল ইমাম), ১০ জন শিক্ষক বা প্রধান শিক্ষক, ১০ জন গণ্যমান্য ব্যক্তি (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনির কর্মকর্তা, ডাক্তার, সমাজকর্মী, ইত্যাদি), ১০ জন শিক্ষিত তরুণ, তবে রাজনৈতিক পরিচয় বহন করেন এমন কাউকে কমিটিতে রাখা ঠিক হবে না। যেসকল এলাকা সংখ্যালঘু প্রবন সেইসকল এলাকায় ইমাম সাহেব এর পাশাপাশি তাদের ধর্মীয় গুরুদের ও অন্তর্ভূক্ত করা হবে।
প্রশ্ন হল এই কমিটি গঠনের উদ্যোগ কেন নেবেন? স্বদিচ্ছাই মুখ্য বিষয়। স্থানীয় সরকার মন্ত্রনালয় ও সমাজকল্যাণ মন্ত্রনালয় যৌথভাবে এই উদ্যোগকে বাস্তবায়ন করতে পারেন। সরকার চাইলে কি না সম্ভব? সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায়, বৈষম্য দূর করতে, মারামারি হানাহানি দূর করে সামাজিক ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। অপরদিকে স্থানীয় নির্বাচন তো আরও গুরুত্বপূর্ণ বিষয়।

কেউ কেউ বলবেন গণতন্ত্র ব্যবহত হবে!

আমি বলতে চাই; যে গণতন্ত্র আমরা প্রত্যক্ষ করছি তাকে কি কোনোভাবেই প্রকৃতপক্ষে গণতন্ত্র বলা যায়? ভয় দেখিয়ে ভোট নেয়া, কেন্দ্র দখল করে ভোটের বাক্স ভরাট, টাকা দিয়ে ভোট কিনে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? মানুষ মেরে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়? তাহলে সমাজের বা রাষ্ট্রের ভূমিকা কি এবং কোথায়?

কমিটির কাজ কি?

যারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেম্বার হিসেবে অংশ নিতে চান তাদের সকলকে নিয়ে খোলা জায়গায় গ্রামবাসীর সামনেই বসবেন, সকল প্রার্থীর যোগ্যতা পর্যালোচনা করবেন। কেন তারা এই কাজে নিজেকে যুক্ত করতে চান জানতে চাইবেন, প্রার্থীগন গ্রামের মানুষের সামনে প্রত্যেকেই তার স্বস্ব বক্তব্য পেশ করবেন।

কমিটি যা যা দেখবেনঃ শিক্ষাগত যোগ্যতা কেমন, সমাজের বা মানুষের উপকার করেন কিনা, অতীতে সমাজহিতকর কোনো কাজে জড়িয়েছিলেন কিনা, চরিত্রিক গুনাবলি কেমন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আচরন কেমন, প্রার্থী ধর্মীয় অনুশাসন মেনে চলেন কিনা? মুসলিম হলে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন কিনা বিশেষ করে ফজরের নামাজ মসজিদে আদায় করেন কিনা, ইত্যাদি। নির্বাচনে কার কত টাকা বরাদ্দ বা খরচ করবেন জানতে চাইবেন, নির্বাচনী খরচের টাকার উৎস কি জানতে চাইবেন। এই সকল বিষয় বিবেচনায় যোগ্য ব্যক্তিই প্রার্থী হতে পারবেন।
সকল প্রার্থীকে নির্বাচনী ব্যয় যোগ্য টাকা কমিটির কাছে জমা দিতে বলবেন। কমিটি নির্বাচন শুরুর আগেই সকল প্রার্থীর কাছ থেকে তার নির্বাচনী বরাদ্দের টাকা জমা নিবেন যা ফেরত যোগ্য নয়। কেননা প্রার্থী এই টাকা নির্বাচনে খরচ করতেন যা তিনি আর ফেরত পেতেন না। জমাকৃত টাকা পরবর্তীতে সমাজের কল্যানে ব্যয় করা হবে। আশা করা যায় প্রতিটি ইউনিয়নে এই টাকার পরিমান দাঁড়াবে প্রায় ৮-১০ কোটি টাকা, যা একটি ইউনিয়নের সরকারি বরাদ্ধেরও বেশি। ইউনিয়নের অধিকাংশ সমস্যা এই টাকা দিয়েই সমাধান করা সম্ভব।
সকল দিক বিবেচনা করে কমিটির সকলের আলোচনার ভিত্তিতে মনোনীত ব্যক্তি-ই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার হিসেবে বিবেচিত হবেন, তিনি ই হবেন পরবর্তী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেম্বার।

কমিটি থেকে যে সুফল পাবে জনগণ

নির্বাচনের পরেও কমিটি বহাল থাকবে। নির্বাচন পরবর্তী সময়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেম্বারদের কাজের মূল্যায়ন করবেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার দায়িত্ব পালনে ব্যর্থ বা অপারগ হলে প্র্যয়োজনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার পরিবর্তন করে নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার নির্বাচন করতে পারবেন। তাছাড়া সমাজ থেকে নানারকম অসঙ্গতি বা সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।

জমাকৃত টাকা কোথায় খরচ হবে?
জমাকৃত টাকা দিয়ে হতদরিদ্র ব্যক্তিদের পুষ্টি চাহিদা মেটাতে খাদ্য দিয়ে সহায়তা প্রদান, টাকার অভাবে স্কুল থেকে ঝরে পরা শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা, গ্রামবাসীদের মাঝে ফ্রি প্রাথমিক চিকিৎসা প্রদান, টাকার অভাবে চিকিৎসা করতে না পারলে চিকিৎসার ব্যবস্থা করা, কারো ঘর না থাকলে ঘর করে দেওয়া, অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, গ্রামীন রাস্তার উন্নয়ন করা, রাস্তায় অন্ধকার দূর করতে সোলার লাইটের ব্যবস্থা করা, সুস্থ বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা করা, ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষার ব্যবস্থা করা, মাদক নির্মূল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, ইভটিজিং বন্ধ করতে ব্যবস্থা গ্রহন, চুরি ছিনতাই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন, সমাজের বিরোধ মীমাংসা করা, কৃষকদের কৃষিভিত্তিক প্রশিক্ষণসহ নানা জনকল্যাণকর কাজ এই জমাকৃত টাকা দিয়ে অতি সহজেই সম্পাদন করা সম্ভব।

এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রক্তপাতহীন ও বিনা খরচে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করে একটি আদর্শ সমাজ গঠন করতে পারি।


লেখক : গবেষক, মিডিয়া ও সমাজকর্মী।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝