ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর গাবতলীতে রাস্তা পারাপারের সময় চাঁদনী ট্রাভেলস নামে একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক শিশুসহ আরেক নারীকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গাবতীর গরুর হাটের বিপরীতে সড়কে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দারুস সালাম থানার এসআই সাইফুদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গাবতলী গরুর হাটের পাশ থেকে ডিপজল কাউন্টারের সামনের ডিভাইডার হয়ে রাস্তা পার হচ্ছিলেন তিন নারী ও একটি শিশু। ঠিক ওই সময়ে সাভার থেকে আসা চাঁদনী পরিবহনের একটি বাস প্রথমে ছোট বাচ্চাটিকে ধাক্কা দেয়। এতে বাচ্চাটি ছিঁটকে পড়ে যায়। 

এ ঘটনার পরপরই চালক বাসটি দ্রুত গতিতে টান দিলে তিন নারী বাসের সামনে পড়ে যান। চালক বাসটি তাদের ওপর দিয়ে চালিয়ে দিলে দুজনের মাথা এবং একজনের দেহের ওপর দিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে বাসটিকে আটক করতে সক্ষম হয়। বাসের চালককে আটক করা হয়েছে। 

তিনি আরও জানান, দুইজন স্পটে মারা যান। আরেকজনকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত দুই নারী, আহত নারী ও বাচ্চার পরিচয় জানার চেষ্টা চলছে। 

এ ঘটনার পর সেই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। মরদেহগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান এসআই সাইফুদ্দিন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝