ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে ফিরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাতারপ্রবাসীর, আহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রবাসের কর্মজীবন শেষে দেশে ফিরেছিলেন আলী হোসেন (২৬)। স্বজনদের সঙ্গে সময় কাটানোর আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন। সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের নাজিরগাঁও এলাকার বাসিন্দা। তিনি কর্মসূত্রে কাতারপ্রবাসী ছিলেন। দুর্ঘটনায় আহত দুজন হলেন একই এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) এবং আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আলী হোসেনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে সাতমাইল এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। গুরুতর আহত হন তামিম ও রাসেদ।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝