ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদিতমারীতে ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ১১:৫৬ পিএম
X

লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আদিতমারী উপজেলা সদরে সোনালী ব্যাংকের সামনে ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিপলু আর্মি বাংলাদেশ জামায়াতে ইসলামী আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য। আহত মো. আমিনুর রহমান ভাদাই ইউনিয়ন জামায়াতের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন পিপলু আর্মি। এ সময় গুরুতর আহত হন তাঁর সঙ্গে থাকা আমিনুর রহমান।

দুর্ঘটনার পর আহত আমিনুর রহমানকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতের মরদেহও ওই হাসপাতালে রাখা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝