ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বান্দরবানে অষ্টবিংশতি বুদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৮ পিএম
X

বান্দরবান সদরের নীলাচল টাইগার পাড়া এলাকার অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিহারের দায়ক-দায়িকা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ভোর ৫টায় পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। এ ছাড়া আয়োজন করা হয় ধর্মদেশনার।

অনুষ্ঠানে চীবর উৎসর্গ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিৎ মহাস্থবির, বাথুয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ সদ্ধর্মদিশারী ভদন্ত পি. লোকানন্দ মহাস্থবির, পটিয়া বাকখালি বোধিসত্ত্ব বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয় রক্ষিত মহাস্থবির, অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা-পরিচালক বিমুক্তবারিধী বিদর্শনাচার্য ভদন্ত রত্নপ্রিয় মহাস্থবির, আনোয়ারা তালসরা আনন্দরাম বিহারের বিহারাধ্যক্ষ ধর্মদূত ভদন্ত জিনরতন মহাস্থবির, রত্নপ্রিয় কল্যাণ পরিষদের সভাপতি সদ্ধর্মচার্য মহাস্থবির ড. এস. লোকজিৎ ভিক্ষু, সাধারণ সম্পাদক ভদন্ত জ্ঞানজিৎ মহাস্থবির এবং বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন স্থবিরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।

দানোত্তম শুভ কঠিন চীবরদান ও ধর্মসভায় আরও উপস্থিত ছিলেন সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, উদযাপন পরিষদের সভাপতি সুগত প্রিয় বড়ুয়া, প্রধান সমন্বয়ক দিলীপ কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শ্যামল বড়ুয়া ও অর্থ সম্পাদক চেনী বড়ুয়া বাপ্পী। এ ছাড়া বিহারের দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশ নেন।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, কঠিন চীবর তৈরির একটি বিশেষ প্রক্রিয়া রয়েছে। এতে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা দিয়ে কাপড় বোনা এবং রং করার পর চীবর প্রস্তুত করা হয়। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেই চীবর ভিক্ষুসংঘকে দান করা হয়। বৌদ্ধ শাস্ত্রে এ দানকে অত্যন্ত পুণ্যময় হিসেবে বিবেচনা করা হয়।

কঠিন চীবর দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জনের পাশাপাশি সুখ-শান্তি ও বিশ্বশান্তি কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী চীবর তৈরির আয়োজন করা হয়। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের হাতে চীবর তুলে দেওয়া হয়।

এসএস   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝