ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গঙ্গার পানির হিস্যা আদায়ে ভারতকে আলোচনায় বসাতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য নতুন চুক্তি সই করতে সরকার ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরব ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
 
নতুন চুক্তি সইয়ের জন্য সরকার এরই মধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে কূটনৈতিক মাধ্যমে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
 
পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্বগ্রহণের পর থেকেই গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সরব ভূমিকা পালন করছে। গঙ্গা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তি সইয়ের জন্য সরকার এরই মধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করে কূটনৈতিক মাধ্যমে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছে।
 
তিনি বলেন, এছাড়াও আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সংক্রান্ত বর্তমান চুক্তি/সমঝোতাসমূহের পর্যালোচনা করে নতুন চুক্তি সম্পাদনসহ যৌথ নদী কমিশন, বাংলাদেশকে শক্তিশালীকরণ ও অববাহিকাভুক্ত দেশসমূহ যথা- ভারত, নেপাল, ভুটান ও চীনের সমন্বয়ে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা গ্রহণে সরকার কাজ করছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝