কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, হত্যা ও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুব সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ (৪০) রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, হত্যা ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। তাঁদের মধ্যে একজন নিজের পিতা হত্যা মামলার আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে আটক ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এসআই/আরএন