ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার থেকে শুরু জমাদিউস সানি মাস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশের আকাশে পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে দেশে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে পাওয়া চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাঠানো তথ্যও বিবেচনায় নেওয়া হয়। পর্যালোচনায় দেশের কোথাও চাঁদ দেখার খবর না পাওয়ায় জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেয় কমিটি।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলী উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান সভায় অংশ নেন।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মোহাম্মদ শোয়াইব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসএস   


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝