ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতদিয়ায় সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম আপডেট: ১০.১১.২০২৬ ৬:৩৩ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে হারুন অর রশিদের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি ইলিশ। মাছটি ১৪ হাজার ৫২০ টাকায় কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন অর রশিদ পদ্মা নদী থেকে ধরা ইলিশটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। দীর্ঘদিন পর এত বড় আকৃতির ইলিশ দেখতে পেয়ে স্থানীয় জেলে, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। পরে দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের মাছের আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে দেলোয়ারের আড়তে নিলামে অংশ নিয়ে তিনি প্রতি কেজি ৬ হাজার ৪০০ টাকা দরে মোট ১৪ হাজার ৮০ টাকায় ইলিশটি কেনেন। এরপর মাছটি বিক্রির জন্য অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে কক্সবাজারের সেন্ট মার্টিনের এক ব্যবসায়ী মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করলে তাঁর কাছে প্রতি কেজি ৬ হাজার ৬০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫২০ টাকায় বিক্রি করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে বড় আকারের পদ্মার ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক বেশি। অনলাইন যোগাযোগমাধ্যমের কল্যাণে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এতে মাছের বাজার সম্প্রসারণের পাশাপাশি ব্যবসায়ীরাও ভালো দাম পাচ্ছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর ইলিশ স্বাদ ও গুণগত মানের কারণে দেশজুড়ে আলাদা পরিচিতি পেয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকার নির্ধারিত সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার না করা জরুরি। জেলে ও মৎস্যজীবীরা এসব নিয়ম মেনে চললে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং তাঁরা আর্থিকভাবেও লাভবান হবেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝