ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: আবিদুল ইসলাম খান
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। 

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গোটা তরুণ প্রজন্মকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানাচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, যারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রতি সহানুভূতি দেখাবে, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না—এটাই চূড়ান্ত কথা।

এদিকে, একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শেখ তানভীর বারী হামিমও ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দেন। তাঁর দাবি, ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করে ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সংগঠনটির নেতাকর্মীদের বিতাড়িত করেছিলেন শিক্ষার্থীরা।

হামিম আরও লেখেন, ভিডিওবার্তা দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ভবিষ্যতেও কোনো হুমকিতে ভীত হবেন না।

পোস্টের শেষাংশে তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তাঁদের এবং তাঁদের সহযোগীদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝