ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে গোডাউন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে একটি গোডাউন থেকে সহর বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে নুরুননাহার বেগম নামের আরও এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালের দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট এলাকার একটি গোডাউন থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

নিহত সহর বিবি উপজেলার উত্তর বিচনদই গ্রামের মৃত এলাহীর স্ত্রী। তিনি ওই গোডাউনের কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর আপন ফুফু।

অন্যদিকে, আহত নুরুননাহার বেগমকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে গোডাউন থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার মূল মালিক নুরুদ্দিন। তবে সম্প্রতি তার অগোচরে জমি ও গোডাউনটি স্থানীয় আবু শাহজালালের কাছে বিক্রি করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কেয়ারটেকার আশরাফুল ইসলাম রাজুর সঙ্গে আবু শাহজালালের তীব্র বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও সম্পত্তির এই বিরোধের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা জানান, সোমবার (৯ নভেম্বর) রাতেই ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ঠিক কী কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং অপর নারী কীভাবে গুরুতর আহত হলেন, তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটি মামলা প্রক্রিয়া চলছে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝