কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে সৈকতপাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও রিসোর্টে থাকা পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলের আশপাশে পর্যটনকেন্দ্রিক বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।
এফএস