ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বকেয়া টাকা চাইতে গিয়ে পিটুনিতে দোকানদারের মৃত্যু, আটক ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:২১ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে দোকানের বকেয়া টাকা চাইতে গিয়ে দেনাদারদের মারধরের শিকার হয়ে জাকিরুল ইসলাম (৪৫) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহাবুর নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরুল ইসলাম ওই গ্রামের আফতাবুজ্জামানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে জাকিরুল ইসলামের সঙ্গে আব্দুল মাবুদ, মাহফুজুল ও মাহাবুর নামে তিন ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় তিনজনের মারধরে গুরুতর আহত হন জাকিরুল।

পরে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা মাহাবুর নামে একজনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে।

সোমবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে জাকিরুলের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।



 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝