ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডেঙ্গু সচেতনতায় নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম
X

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা শাখা।

রোববার বিকেলে চাষাঢ়ায় সংগঠনটির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, কার্যকরী সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসএস/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝