শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদুৎ এলাকার এপেক্স ফুটওয়্যারে ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার ( ৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কারখানায় ছুটি দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশের পর কাজ বন্ধ রেখে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন শুরু করেন। তারা কারখানার ভেতরে বিক্ষোভ করলেও বাইরে বের হননি। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান।
গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এসএ