বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। রোববার (৮ নভেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বিদায়ী পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
অন্যদিকে, সালাহউদ্দিন নোমান চৌধুরী ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বের জন্য ইতোমধ্যে তাকে জাতিসংঘ থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তিনি সফরসঙ্গী ছিলেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হওয়ার আগে সালাহউদ্দিন নোমান নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
আরএন