রাঙ্গামাটির কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ জানায়, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তদন্তের পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে পুরো জেলায় নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চিংকিউ রোয়াজার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
চিংকিউ রোয়াজা রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ১ নম্বর জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পার্বত্য অঞ্চলের হেডম্যান অ্যাসোসিয়েশনের একজন নেতাও। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ এলাকায় ফিরে যোগাযোগ ও বৈঠক করছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে।
এফএস