নড়াইলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের রফিকুল মোল্লার ছেলে ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) এবং ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে শরিফুল ইসলাম (৪৫)।
শনিবার নড়াইল সদর উপজেলার কুড়িগ্রাম গ্রামে নড়াইল-ঢাকা মহাসড়কের পাশে নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এফএস