ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১:০৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ নভেম্বর) সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদারপাড়ার বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবার নাম জহির আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন কাজের উদ্দেশ্যে ওই এলাকায় গেলে ঝিরির মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে শরীফের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

পুলিশ জানায় , কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝