ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব এফসি রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের ফর্টিস এফসি।  এএফসির এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে এটিই বাংলাদেশের কোনও ক্লাবের প্রথম জয়।

শুক্রবার (২৩ অক্টোবর) কুয়েতের হাওয়ালিতে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কুয়েতের আল কাদসিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হারতে হয় ২-১ ব্যবধানে। নকআউট পর্বের আশা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচে এসে উজ্জ্বল  ফর্টিস। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে মাঠ ছাড়ল ইব্রাহিমরা।

মোহামেদ আল হামাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ফর্টিস সমর্থকদের জন্য স্বস্তির ছিল না। ১২ মিনিটেই জোসেফ ফিউম্বার বাড়ানো বল ধরে ডান প্রান্ত দিয়ে নিখুঁত শটে রেগার-তাদাজকে এগিয়ে নেন শেরজোদ মাখামাদিয়েভ। পিছিয়ে পড়ে যখন ফর্টিস কিছুটা দিশাহারা, ঠিক তখনই ম্যাচে আসে বড় নাটকীয় মোড়। ১৭ মিনিটে ফর্টিসের জাপানি মিডফিল্ডার নরিকি আকাদাকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তাজিক ডিফেন্ডার তকাম সেভেরিন। বাকি প্রায় পুরো ম্যাচ ১০ জনের দল নিয়েই লড়তে হয় রেগার-তাদাজকে। তবে একজন বেশি থাকার সুবিধা প্রথমার্ধে পুরোপুরি কাজে লাগাতে পারেনি ফর্টিস, ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ফর্টিসের কোচিং কৌশলের দুটি নিখুঁত চালেই মূলত তাজিকদের প্রতিরোধ ভেঙে পড়ে। বিরতির পরপরই মাঠে নামানো হয় রাফায়েল টুডুকে, আর ৬৪ মিনিটে নামেন জাপানি মিডফিল্ডার শুকি ইতোফুসা। এই দুই বদলি ফুটবলারই রেগার-তাদাজের জন্য হয়ে ওঠেন দুঃস্বপ্ন। তবে এই প্রত্যাবর্তনের মূল কারিগর ছিলেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু।

৬৭ মিনিটে বাঁ প্রান্ত থেকে পা ওমর বাবুর মাপা পাসে ছয় গজ বক্সের ডান পাশ থেকে ব্যাকহিল শটে ফর্টিসকে সমতায় ফেরান রাফায়েল। সমতায় ফেরার রেশ কাটতে না কাটতেই ৭১ মিনিটে এগিয়ে যায় ফর্টিস। এবার কর্নার থেকে ডি-বক্সে উড়ে আসা বলে চতুরতার সঙ্গে হেড বাড়ান নেপালি ডিফেন্ডার অনন্ত তামাং। সেই বল ধরে ডান পায়ের জোরালো শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন শিয়ান কাওয়াসাকি।

১০ জনের রেগার-তাদাজ ম্যাচে ফেরার চেষ্টা করেও আর দাঁড়াতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইতোফুসা। মাঝমাঠ থেকে আবারও পা ওমর বাবুর বাড়ানো নিখুঁত থ্রু বল ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে বল দূরের পোস্টে পাঠান তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement