ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিনামূল্যে টেস্ট দেখার সুযোগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দর্শকদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর ও সিলেটের স্টেডিয়ামে নির্দিষ্ট কয়েকটি গ্যালারিতে বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। আগে সাধারণত শিক্ষার্থীদের জন্য এ সুবিধা থাকলেও এবার সাধারণ দর্শকদেরও এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগামী বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিসিবির টিকিট কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভালো অবস্থানের কারণে মাঠে আরও বেশি দর্শক চান তাঁরা। এ জন্য কয়েকটি গ্যালারি বিনামূল্যে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। এসব গ্যালারির টিকিট বিক্রি করা হবে না।

মিরপুরে ইস্টার্ন গ্যালারি, আবু সাঈদ স্ট্যান্ড এবং সাউদার্ন ও নর্দার্ন গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। তবে ক্লাব হাউস, গ্র্যান্ড স্ট্যান্ড ও করপোরেট বক্সে বসে খেলা দেখতে হলে টিকিট কিনতে হবে দর্শকদের।

এর আগে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সাধারণত স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দিত বিসিবি। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখানোর শর্ত থাকত। এবার সেই সুবিধার পরিধি বাড়িয়ে সব বয়সী ক্রিকেটপ্রেমীদের জন্য নির্দিষ্ট গ্যালারি উন্মুক্ত রাখার পরিকল্পনা করা হয়েছে।

সিলেটেও বেশির ভাগ গ্যালারি দর্শকদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। তবে সেখানে কোন কোন গ্যালারিতে এ সুবিধা পাওয়া যাবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ড্র করার পর এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। গুরুত্বপূর্ণ এ সিরিজে গ্যালারিতে দর্শকদের সমর্থনও প্রত্যাশা করছে বিসিবি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement