ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজার ৬৮ রানে জিম্বাবুয়ের সংগ্রহ ১৬৯
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজার ৬৮ রানের ইনিংসের পরও ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয়েছে দলটি। ফলে শিরোপা জিততে আফগানিস্তানের লক্ষ্য ১৭০ রান।

শুক্রবার (২৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারায় তারা। তাদিওয়ানাশে মারুমানি ১২, ব্রায়ান বেনেট ৯ ও তাফাদজওয়া সিগা ৪ রান করে ফেরেন।

এরপর রাজা ও ব্রেন্ডন টেলর মিলে ২৯ রানের জুটি গড়েন। তবে ৭ রান করে রানআউট হন টেলর। রায়ান বার্লকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রাজা। দুজনের জুটিতে আসে ৫০ রান। এই পথে ফিফটি পূর্ণ করেন জিম্বাবুয়ে অধিনায়ক। তবে ৩১ রান করা বার্লের বিদায়ে ভাঙে জুটি। ১১৫ রানে পঞ্চম উইকেট হারায় দলটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভেরে ৩, ব্র্যাড ইভান্স ১ ও নিউম্যান নিয়ামহুরি কোনো রান না করেই ফেরেন। দলীয় ১৩৭ রানে রশিদ খানের বলে আউট হন রাজাও। তাঁর ৬৮ রানের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা।

শেষ দিকে ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা দশম উইকেটে ৩২ রান যোগ করেন। তবে ৮ রান করে মাসাকাদজা আউট হলে ১৬৯ রানেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। ১৭ রানে অপরাজিত থাকেন মুজারাবানি।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রশিদ খান। ফজলহক ফারুকি, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট পান। একটি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।


এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement