ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল ফয়সালির বিপক্ষে গোল করে কেরিয়ারে হাজারতম গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন পর্তুগিজ মহাতারকা। এই জয়ের সুবাদে নিজের অফিশিয়াল কেরিয়ারের গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেলেন একাই ৫ বারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
আল ফয়সালির মাঠে ৩-১ গোলের জয়ে রোনালদো করেছেন আল নাসরের দ্বিতীয় গোলটি। জোয়াও ফেলিক্সের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। আল নাসরের হয়ে অন্য গোল দুটি করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর গোল এখন ৯৮২টি। এর মধ্যে ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে করেছেন ৮৩৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তার গোল ১৪৬টি।

ক্লাবভিত্তিক গোলের হিসাবে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর জালের ঠিকানা খুঁজে পাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬টিতে-যার মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন মাত্র ১৮টি গোল।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement