ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৫২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিদের এ দাবির আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তারা বাধা দিয়ে ধ্বংস করেছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তাদের সশস্ত্র বাহিনী দুপুরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে এবং সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হুথিদের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। তবে সর্বশেষ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি। সৌদি আরবও তাৎক্ষণিকভাবে হুথিদের সর্বশেষ হামলার দাবি নিশ্চিত করেনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, রিয়াদের উত্তর আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সাম্প্রতিক হামলার পর সৌদি আরব ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করেছে।

হুথিদের সর্বশেষ হামলার দাবির পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয় এবং তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করা হয়।

এর এক দিন আগে রিয়াদ ও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হুথিদের দাবি করা হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় একজন সুদানি নাগরিক নিহত ও আটজন আহত হন। আবহা বিমানবন্দরে নিহত হন মরক্কো ও আলজেরিয়ার দুই নারী।

ইয়েমেনের হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে লড়াই তীব্র হয়েছে। বিশেষ করে লোহিত সাগর উপকূল ও কৌশলগত বাব আল-মান্দাব প্রণালিকে ঘিরে সংঘাতের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।


সূত্র: এএফপি

এসএস




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement