ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘চুট্টামালে’ ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ‘চুট্টামালে’ গানের একটি বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। নিজের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া পরিবর্তন করে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন তিনি।

এক দীর্ঘ নোটে জাহ্নবী প্রশ্ন তোলেন, অনলাইনে কোনো ছবি বা ভিডিও থাকলেই কি সেটিকে ইচ্ছেমতো পরিবর্তন ও ছড়িয়ে দেওয়া যায়? তার মতে, প্রযুক্তি কারও ছবি বদলে দেওয়ার সুযোগ দিলেও তাতে সেই ব্যক্তির সম্মতি বা অধিকার শেষ হয়ে যায় না।

অভিনেত্রী বলেন, একজন নারী অভিনেত্রী বা জনপরিচিত ব্যক্তি হলেই তার মুখ, শরীর কিংবা পরিচয় নিয়ে অন্যদের ইচ্ছেমতো ডিজিটাল কারসাজির অধিকার তৈরি হয় না। এআই দিয়ে কোনো কিছু তৈরি করা সম্ভব। এটাই সেটিকে তৈরি বা ছড়িয়ে দেওয়ার বৈধতা দেয় না বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় প্রকাশ্যে অবস্থান নেওয়ায় তার ‘দেভারা: পার্ট ওয়ান’ সহশিল্পী জুনিয়র এনটিআরকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। তিনি বলেন, এমন পরিস্থিতিতে পাশে দাঁড়ানো শুধু তার জন্য নয়, একই ধরনের পরিস্থিতির শিকার হওয়া প্রতিটি নারীর জন্যই গুরুত্বপূর্ণ।

জাহ্নবীর এই বক্তব্যের মধ্য দিয়ে এআই-নির্ভর বিকৃত ও যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নারীদের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া পরিবর্তন করে ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রযুক্তির ব্যবহার ও ব্যক্তির সম্মতির সীমারেখা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement