ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম
X
Advertisement

রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার বিকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একটি ই-মেইল বার্তায় আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বোমা হামলার হুমকির প্রেক্ষিতে এ নিরাপত্তা বাড়ানো হয়। তবে কাল আরও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। 

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুমকির ই-মেইল পাওয়ার পর পুলিশ দ্রুত বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, বিষয়টি থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) তরিকুল ইসলাম বলেন, ‘এখনও হুমকিদাতাকে শনাক্ত করা সম্ভব হয়নি। ইমেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং কে পাঠিয়েছে- এ বিষয়ে আমরা কাজ করছি।’ 

এর আগে রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই হুমকির ই-মেইল আসে। পরে বিষয়টি বাড্ডা থানায় জানিয়ে জিডি করা হয়।

হুমকির বার্তায় বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালানো হবে। বার্তাটিতে হামলা ঠেকানো সম্ভব হবে না বলেও হুমকি দেওয়া হয়। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানিয়েছে, অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে হুমকির বিষয়টি তারা পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পাওয়া যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement