রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান, ফলিত গণিত বিভাগের প্রভাষক মো. আশিক ইকবাল এবং ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মাজহারুল ইসলাম।
রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এ নিয়োগ দেন। নবনিযুক্ত সহকারী প্রক্টররা রোববার সকালে দায়িত্বে যোগদান করেছেন।
এ সময় অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর প্রফেসর মো.
জহুরুল ইসলাম, প্রফেসর শেখ মো. নূরুজ্জামান ও প্রফেসর
যাহার-ই-তাসনীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচসি/এফএস