ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিথিলার নতুন পরিচয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে উন্নয়নকর্মী হিসেবেও কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার কর্মজীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের পথচলা শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি শুরু করেছেন শিক্ষকতাও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নতুন কর্মজীবনের খবর জানান মিথিলা। তিনি জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ও অনুবাদমূলক গবেষণা ইনস্টিটিউটে সহযোগী গবেষক হিসেবে কাজ শুরু করেছেন।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘প্রারম্ভিক শৈশব ও পরিবার কেন্দ্র’ প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটিতে শিশুর প্রারম্ভিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করা হবে।

জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণা ও স্থানীয় মানুষের প্রয়োজনের মধ্যে সমন্বয় ঘটাতে চান মিথিলা।

গবেষণার পাশাপাশি শিক্ষকতাও শুরু করেছেন তিনি। নিউইয়র্কের সিটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে অলাভজনক প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ে পাঠদান করছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক প্রতিষ্ঠানের কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানোর সুযোগ পাচ্ছেন তিনি।

নতুন কর্মজীবনের শুরুতে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। ব্র্যাকের সঙ্গে তার দুই দশকের পথচলার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের সেই অভিজ্ঞতা বর্তমান দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা ব্যবস্থা এবং দেশ-বিদেশের মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া ও শুভকামনাও চেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন মিথিলা। এবার গবেষণা ও শিক্ষকতার নতুন দায়িত্বে যুক্ত হয়ে জ্ঞানচর্চা ও সমাজ উন্নয়নে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর পথে এগিয়ে গেলেন তিনি।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement