ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিজন ৫ নিয়ে ফিরছে ‘কনকা সেরা পরিবার’
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। টানা চার সিজনের পর এবার পঞ্চম সিজনে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, ফান গেম ও তারকাদের উপস্থিতিসহ নানা আয়োজন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে ইলেক্ট্রোমার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের নতুন সিজন শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইলেক্ট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। পরে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশফাকউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য দেন। কনকার পক্ষে বক্তব্য দেন ইলেক্ট্রোমার্ট লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন ও থিম সং পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, এবারের সিজনে প্রতিযোগিতার নিয়ম ও ফরম্যাটে কিছু নতুন সংযোজন থাকছে। ধাঁধা ও বুদ্ধির খেলার পাশাপাশি বিভিন্ন ফান গেম এবং তারকাদের অংশগ্রহণও থাকবে।

‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর নিবন্ধন শুরু হয়েছে ৩ অক্টোবর এবং চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুজন সদস্য মিলে একটি দল গঠন করে এনটিভির রেজিস্ট্রেশন ওয়েবসাইট (https://www.ntvbd.com/registration) ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রোমার্টের শোরুমে গিয়েও নিবন্ধন করা যাবে।

অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement