ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সালমানের শ্বশুর পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে শেখ নুর ইসলামের ওয়্যারহাউসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত দল।


কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী শেখ নূর ইসলাম। 


তাঁর পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদ ও ব্যাখ্যায় বলা হয়েছে, সালমানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে তিনি বা তাঁর পরিবার মেনে নেননি। একই সঙ্গে সম্প্রতি সিলগালা হওয়া ‘টসবন্ড’ নামের ওয়্যারহাউসটির মালিকানা অস্বীকার করে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই।


আজ শনিবার এই লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা পাঠানো হয়। ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষে এতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিম।


প্রতিবাদপত্রে বলা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে শেখ নূর ইসলাম বা তাঁর পরিবার মেনে নেয়নি। ওই বিয়ের পর থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে তাঁদের সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।


এই পরিস্থিতিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত, সামাজিক, ব্যবসায়িক বা অন্য কোনো কর্মকাণ্ডের সঙ্গে শেখ নূর ইসলামের নাম জড়িয়ে তাঁকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে সংবাদ, শিরোনাম, ভিডিও, থাম্বনেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উপস্থাপন করাকে ‘অনভিপ্রেত, অসত্য এবং অত্যন্ত অশোভন’ বলে উল্লেখ করা হয়েছে।


সালমান মুক্তাদিরের সঙ্গে নিজের মেয়ে দিশা ইসলামের বিয়ের বিষয়টি প্রতিবাদপত্রেও উল্লেখ করা হয়েছে। তবে শেখ নূর ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিয়ে তিনি বা তাঁর পরিবার মেনে নেননি এবং বিয়ের পর থেকে তাঁদের সামাজিক ও পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে। সালমানের কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে তাঁকে উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন তিনি।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement