ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শীতলক্ষ্যায় বিএনপির উদ্যোগে নৌকা বাইচ, উৎসবে মাতল কাঞ্চন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:১৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা বাইচকে ঘিরে উৎসবে মেতেছেন কাঞ্চনের মানুষ।


 শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌর এলাকায় কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।


আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়। শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত নদীর নির্ধারিত এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।


নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।


তিনি বলেন, নৌকা বাইচ গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মানুষের বিনোদনের সুযোগ তৈরি হয়। ভবিষ্যতেও কাঞ্চনের মানুষের অংশগ্রহণে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করা হবে।


নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। পুরস্কারের মধ্যে ছিল মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।

আয়োজকেরা জানান, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নৌকা বাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। এ সময় আয়োজক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement