ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিমানবন্দরে একসঙ্গে পলক-ইব্রাহিম, ফের প্রেমের গুঞ্জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৩২ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খানের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির। গত কয়েক বছর ধরে এ জুটির প্রেম নিয়ে জোর চর্চা চলছে। কয়েক মাস আগেও ক্যামেরা দেখে মুখ লুকান পলক, আর তাকে সহযোগিতা করেন ইব্রাহিম। এবার বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল কথিত এই প্রেমিক জুটিকে। এ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের প্রেম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পলকের পরনে স্মোকড সবুজ টপ ও নীল জিনস। ক্যাজুয়াল হেয়ারস্টাইল, সানগ্লাস ও একটি টোট ব্যাগ দিয়ে সাজ সম্পূর্ণ করেছেন তিনি। অন্যদিকে ইব্রাহিমের পরনে একই ধরনের অলিভ-গ্রিন শার্ট ও ম্যাচিং ট্রাউজার্স। সঙ্গে বেছে নেন সাদা রঙের স্নিকার্স, ব্যাকপ্যাক ও সানগ্লাস। হাতে এককাপ কফি নিয়ে পলকের পেছন পেছন বিমানবন্দর থেকে বের হতে দেখা যায় তাকে।

গতকাল মুম্বাই বিমানবন্দরে এমন লুকে দেখা যায় ইব্রাহিম আলী খান ও পলক তিওয়ারিকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। নূরজাহান নামে একজন লেখেন, “খুব সুন্দর জুটি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।” শফিক লেখেন, “তারা একে অপরের জন্যই তৈরি।” স্নেহা লেখেন, “তাদের একসঙ্গে দেখতে দারুণ লাগছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর পলক-ইব্রাহিমকে নিয়ে চর্চা চললেও একটি শব্দও এখনো খরচ করেননি তারা। তবে গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম আলী খান বলেছিলেন, “সে আমার ভালো বন্ধু। হ্যাঁ, সে খুব মিষ্টি মেয়ে। এতটুকুই।”

এর আগে ইব্রাহিম আলী খান ও পলকের ছবি ভাইরাল হয়েছিল। এ বিষয়ে পলক তিওয়ারি বলেন, “এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম এবং তখন ছবি তোলা হয়েছে। এতটুকুই। আর আমাদের সঙ্গে অনেকেই ছিল। শুধু আমরা ছিলাম তা নয়, কিন্তু ছবিটি সেভাবে তোলা হয়েছে। এই ধরনের খবর মানুষ পছন্দ করে। এ পর্যন্তই।”

অভিনেতা রাজা চৌধুরী ও অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দম্পতির কন্যা পলক তিওয়ারি। বেশ আগে ভেঙে গেছে তাদের সংসার। মেয়ের প্রেম নিয়ে একাধিকবার কথা বলেছেন পলকের বাবা-মা। শ্বেতা তিওয়ারি এই গুঞ্জন উড়িয়ে দিলেও পলকের বাবার মন্তব্য ছিল উল্টো। 

‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তাছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে। অন্যদিকে, গত বছর ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ইব্রাহিম আলী খানের। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন খুশি কাপুর।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement