অমর কৌশিক নির্মিত আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’। সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পায় এটি। ৭৮.১৯ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। তাছাড়া সিনেমাটির ‘আজ কি রাত’ গানে নেচে ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া।
‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ২০১৮ সালে মুক্তি পায়। ৬ বছর বিরতির পর দ্বিতীয় কিস্তি নিয়ে আসেন পরিচালক। অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটির তৃতীয় কিস্তি দর্শকদের সাম আনার ঘোষণা দিলেন প্রযোজক দিনেশ ভিজান।
কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন দিনেশ ভিজান। তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্যের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে অমর কৌশিকের পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
দিনেশ ভিজান বলেন, “স্ত্রী থ্রি’ ২০২৮ সালে আসবে। আপনারা যা কিছু ভেবেছেন, সব মাথা থেকে বের করে দিন। আমি এর বেশি কিছু বললে আপনারা আমার ওপর খুব রাগ করবেন। কারণ সে (অমর কৌশিক) চিত্রনাট্য লেখা শেষ করেছে। তার ধারণা আমি কৌতূহল বা উত্তেজনা নষ্ট করে ফেলি।”

অর্থাৎ, ২০২৮ সালে মুক্তি পাবে ‘স্ত্রী থ্রি’ সিনেমা, তা নিশ্চিত। তবে ঠিক কোন সময়ে মুক্তি পাবে, তা জানাননি দিনেশ ভিজান। তার ভাষায় “স্বাধীনতা দিবস কিংবা বড়দিনের সময় সিনেমাটি মুক্তি পেতে পারে।”
‘স্ত্রী থ্রি’ সিনেমায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অক্ষয় কুমারেরও ফেরার কথা রয়েছে। ‘স্ত্রী টু’ সিনেমায় তার চরিত্রকে চন্দ্রভানের বংশধর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, যে চরিত্র ফ্র্যাঞ্চাইজির পৌরাণিক কাহিনির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে পূর্বের মতো নতুন কিস্তিতে তামান্না ভাটিয়া থাকবেন কি না তা জানাননি প্রযোজক দিনেশ।
এফএস