ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সামান্থার মামলায় বড় নির্দেশ হাইকোর্টের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এআই ব্যবহার করে ডিপফেক, এডিট করা ছবি ও আপত্তিকর কনটেন্টে নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও পরিচয় ব্যবহারের অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই মামলায় বড় ধরনের অন্তর্বর্তী সুরক্ষা পেলেন এই অভিনেত্রী।

তার পরিচয় ব্যবহার করে তৈরি একাধিক অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

বুধবার (১ অক্টোবর) এ মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেন বিচারপতি মাধব জামদার।

সামান্থার করা মামলায় অভিযোগ করা হয়, তার অনুমতি ছাড়াই নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে বিভিন্ন কনটেন্টে।
আদালতের সামনে উপস্থাপন করা কয়েকটি মর্ফ করা ছবি, ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক কনটেন্ট প্রাথমিকভাবে পর্যালোচনা করে আদালত মনে করেছে, এগুলো সামান্থার ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত হতে পারে।

মামলায় সামান্থার অভিযোগ, তার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া হয়েছে, যার জন্য তিনি কোনো অনুমতি দেননি। এর মধ্যে রয়েছে মর্ফ করা ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কণ্ঠস্বর এবং তার পরিচয় ব্যবহার করে তৈরি অন্যান্য ডিজিটাল কনটেন্ট।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম, ই-কমার্স পোর্টাল এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াসংক্রান্ত প্ল্যাটফর্মেও সামান্থার নাম ও পরিচয় ব্যবহারের বিষয়টি মামলায় উঠে এসেছে।

সামান্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, তার পরিচয় ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক অনুমতি ছাড়া ব্যবহার করে এমন কনটেন্ট তৈরি করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাগত অধিকারের ওপর প্রভাব ফেলছে।

এ প্রেক্ষাপটে সামান্থার পরিচয় ব্যবহার করে তৈরি একাধিক অননুমোদিত কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট। একই সঙ্গে মামলাটিতে অভিনেত্রীর ব্যক্তিসত্তা, প্রচার-স্বত্ব ও নৈতিক অধিকারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement