সরকারকে জনগণের ম্যান্ডেট ও রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মামুনুল হক বলেন, জুলাই সনদের অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রশাসনকে দলীয়করণমুক্ত রাখা। জনগণের সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিশীল ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ রাখার উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এসএস/আরএন