ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসটি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি বগির সংযোগকারী কাপলিং হুক ভেঙে যাওয়ায় বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ ব্যাহত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রেলওয়ের কর্মীরা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করতে সক্ষম হন।

তিনি জানান, পরে ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশে ছেড়ে যায়। সেখানে ট্রেনটির আরও প্রয়োজনীয় কাজ করা হবে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement