ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জিকোর জাদুতে জয়, পুরোনো হারেরও জবাব দিল মোহামেডান!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নতুন মৌসুমের শুরুতেই পুরোনো হারের হিসাব মেলাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। চাঁদপুর জেলা স্টেডিয়ামের প্রতিকূল মাঠে স্বাগতিক ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ লিগে জয় দিয়ে যাত্রা শুরু করেছে সাদাকালোরা।

ম্যাচের একমাত্র গোলটি করেন জাহিদ শান্ত। ১৮ মিনিটে উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে গোল করেন তিনি।

গোল শোধে এরপর একাধিকবার মোহামেডানের রক্ষণে চাপ তৈরি করে ফকিরেরপুল। তবে স্বাগতিকদের সব আক্রমণই রুখে দেন মোহামেডানের নতুন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সাদাকালো জার্সিতে অভিষেক ম্যাচেই গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

ফকিরেরপুলের সোলাইমান সিল্লা ও সাইফ গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ফলে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হলো স্বাগতিকদের।

গত বছরের জানুয়ারিতে মোহামেডানকে হারিয়ে পেশাদার যুগে ঐতিহাসিক জয় পেয়েছিল ফকিরেরপুল। এবার সেই হারের জবাব দিল মোহামেডান।

তবে ম্যাচে আলোচনায় ছিল চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠের বেহাল দশাও। কোথাও ঘাস নেই, কোথাও উঁচু-নিচু মাটি- অসমান মাঠে বলের গতি ও দিক বারবার বদলে যাচ্ছিল। এমন মাঠে পেশাদার লিগের ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্নও উঠেছে।

দিনের অন্য ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। আর চট্টগ্রাম সিটি এফসিকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement