ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতিকে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ০২.১০.২০২৬ ৮:৫৮ পিএম
X
Advertisement

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ফুলমতির মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মারা যান ফুলমতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

রাজকুমারী রবিদাস ফুলমতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার হন। দীর্ঘ ৪৫ বছর রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় থাকার পর ২০১৬ সালের মার্চে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পান তিনি।

জীবনের শেষ দিকে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন ফুলমতি। প্রায় দুই বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে অনেকটাই শয্যাশায়ী ছিলেন তিনি।

মৃত্যুকালে ফুলমতি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement