ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৭:৪১ পিএম
X
Advertisement

চট্টগ্রাম নগরের মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে বাংলাবাজার এলাকায় রেলের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত বন্দর স্টেশনের একটি ও আগ্রাবাদ স্টেশনের দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে আগুন লাগার সঠিক কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement