ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চা-বাগানের নৈসর্গিক পথে দৌড়ালেন চার শতাধিক রানার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম
X
Advertisement

চা-বাগানের সবুজে ঘেরা আঁকাবাঁকা পথে ছুটলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক রানার। স্বাস্থ্যসচেতনতা, শরীরচর্চা ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে শুক্রবার (২ অক্টোবর) মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটি মৌলভীবাজার ১৫ কিলোমিটার রান-২০২৬’।

সকালে সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আয়োজন করে পাওয়ার পালস এরিনা ও বাংলাদেশ মৌলভীবাজার অ্যাথলেটিকস অ্যান্ড কাবাডি একাডেমি। প্রতিযোগিতায় ১৫ ও ১০ কিলোমিটার—দুটি ক্যাটাগরিতে রানাররা অংশ নেন।

শহরের সড়ক পেরিয়ে চা-বাগানঘেরা মনোরম পথে দৌড়ান প্রতিযোগীরা। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।

এবারের আয়োজনে উল্লেখযোগ্যসংখ্যক নারী রানারও অংশ নেন।

কেন্ট এলিট স্পোর্টিং সোসাইটির ফাউন্ডার ও সিইও সাদী মাহমুদ এবং মৌলভীবাজার পাওয়ার পালস এরিনার পরিচালক মাহফুজুল ইসলাম বলেন, যৌথ উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়েছে। সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের দৌড় আয়োজনের প্রত্যাশা রয়েছে।

দৌড় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।

চা-বাগানের নৈসর্গিক পরিবেশে আয়োজিত এ দৌড় প্রতিযোগিতা স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি মৌলভীবাজারের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনাকেও তুলে ধরেছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement