ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজার মানুষের প্রতি সমর্থন জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে, ইসরায়েলকে ৩-০ গোলে হারাল আয়ারল্যান্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড। রোববার হাঙ্গেরির দেব্রেসেনে উয়েফা নেশন্স লিগের বি৩ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাদের হাতে ছিল কালো আর্মব্যান্ড। ম্যাচ শুরুর আগে প্রচলিত করমর্দমেও অংশ নেননি আইরিশ খেলোয়াড়রা। অধিনায়ক দারা ও'শিও রেফারি ও সহকারী কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করলেও ইসরায়েল অধিনায়ক মানোর সলোমনের সঙ্গে হাত মেলাননি।

মাঠের খেলায়ও শুরু থেকেই আধিপত্য দেখায় আয়ারল্যান্ড। ১৩ মিনিটে ট্রয় প্যারটের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর অ্যাডাম ইদাহ ব্যবধান দ্বিগুণ করেন। ২৫ মিনিটে জ্যাক ময়লান তৃতীয় গোল করলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আয়ারল্যান্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি।

ম্যাচের আগে গাজার প্রতি সংহতি প্রকাশের বিষয়টি জানানো হয়েছিল। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কুরেল জানান, সংঘাতে নিহতদের স্মরণে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। প্রি-ম্যাচ করমর্দম না করার বিষয়টিও উয়েফা অনুমোদন করে।

ম্যাচটি বয়কটের দাবিতে আয়ারল্যান্ডে কয়েক মাস ধরে প্রচারণা চলছিল। ১৬০-এর বেশি আইরিশ ক্রীড়াবিদ এফএআইয়ের কাছে বয়কটের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছিলেন। তবে ম্যাচটি শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু ম্যাচটিতে খেলেননি। ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচেই না খেলার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, নিরীহ মানুষ হত্যার বিষয়টি বিবেচনায় এসব ম্যাচে অংশ নেওয়া তাঁর পক্ষে সঠিক হবে না।

দুই দলের নির্ধারিত দুই ম্যাচের প্রথমটি ছিল এটি। ফিরতি ম্যাচটি ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


  এফএস 
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement