ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কপোতাক্ষ ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন নারী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া খাতুন রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে বিরতির পর ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় রাবেয়া খাতুন ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাবেয়া খাতুনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement