ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ এএম
X
Advertisement

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, ‘বিগত সরকারের সময় এক ইঞ্চি রাস্তাও পাকা হয়নি। সরকারের মেয়াদ পূর্তির আগেই আমার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বরাদ্দে এসব রাস্তার কাজ শুরু হচ্ছে। তাই কাজের গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না।’

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী, মালকাডাঙ্গা ও বগদুলঝুলা এলাকায় গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রাস্তা উদ্বোধন শেষে বড়শশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বগদুলঝুলা কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে বড়শশী ইউনিয়নের মানুষ উন্নয়নবঞ্চিত ছিল। নির্বাচনী প্রচারণায় এই এলাকার মানুষের কাছে রাস্তাঘাটসহ আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের এই সাত মাসের মধ্যে এখানে দুটি রাস্তা পাকাকরণের কাজ শুরু হলো। যার ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ থেকে রেহাই মিলবে। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার উৎপাদিত কৃষিপণ্য নির্বিঘ্নে শহরমুখী করা যাবে। যা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে।’

প্রতিমন্ত্রী এ সময় বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী সাবধানবাণী উচ্চারণ করে আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে বর্তমানে বিরোধী দল ফ্যাসিস্টদের সঙ্গে মিলে গিয়ে কখনো নয় দফা, কখনো এগারো দফা দিয়ে লংমার্চ করে সরকার পতনের ভয় দেখাচ্ছেন। তারা ভুলে গেছেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই ধর্মীয় সুরসুরি দিয়ে যারা রাজনীতি করতে চান, তাদের রুখে দিতে তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বড়শশী ইউনিয়ন বিএনপির সভাপতি গজনফর আলী, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে অংশ নেন।
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement