ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে তৈরি পোশাক শিল্প, উৎপাদন ব্যাহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতিতে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটে ব্যাহত হচ্ছে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম।

চলমান গ্যাস সংকটের প্রকৃত প্রভাব নিরূপণে ইতোমধ্যে সদস্য প্রতিষ্ঠানগুলোর কারখানায় জরিপ শুরু করেছে তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ।

এ বিষয়ে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানিয়েছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে রপ্তানি পণ্য সময়মতো পাঠানো সম্ভব হচ্ছে না। এর ফলে উদ্যোক্তাদের অর্ডার বাতিল এবং অর্থ পরিশোধে বিলম্বের মতো সমস্যারও মুখোমুখি হতে হচ্ছে।

জরিপে কারখানার উৎপাদন, শিপমেন্ট, বাড়তি ব্যয়, সক্ষমতার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সদস্য প্রতিষ্ঠানগুলোকে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে।

জরিপের ফলাফল বিশ্লেষণের পর সংকট মোকাবিলায় সরকারের কাছে নীতিগত সুপারিশ করবে বিজিএমইএ। সংগঠনটির আশা, কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে চলমান চাপ অনেকটাই কমানো সম্ভব হবে।

-টিএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement