ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নিজস্ব উদ্যোগে বিনিয়োগ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, এসএমই খাতে অর্থায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সরকার অর্থনীতিকে গণতান্ত্রিক করতে চায়। বর্তমান সরকার সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে এ খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ গুরুত্বপূর্ণ। এ খাতের উদ্যোক্তাদের এগিয়ে নিতে ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।
-টিএস